যশোরের শার্শায় গাঁজাসহ আটক-১

যশোরের শার্শায় গাঁজাসহ আটক-১
যশোরের শার্শায় গাঁজাসহ আটক-১
যশোরের শার্শা থানা এলাকায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন,শার্শা থানার সদর উপজেলা নাভারণ রেলবাজার এলাকার রুহুল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২১)।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার সময় পুলিশ জানায়,শার্শা থানাধীন নাভারণ রেল বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন নাভারণ রেল বাজার সাকিনস্থ, রুহুল হোসেনের টিন শেড বসত ঘরের সামনে নাভারণ রেল স্টেশন টু যশোরগামী রেল লাইনের পূর্বপাশ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-১৩, তাং-১২/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) রুজু করা হয়েছে।আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।