× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

শ্রীপুর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

admin
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আশরাফুল আলম ১ কোট ৪৮ লাখ ৩ হাজার ৬ শত ৮ টাকার বাজেট ঘোষনা করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল আলম হিরো। উন্মুক্ত বাজেট আলোচনায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) আব্দুল মাজেদ, উপজেলা সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খোরশেদ আলম, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি খান আবু হাসান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, আমলশার ইউপি চেয়ারম্যান সিবানন্দ বিশ্বাস, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান মহিদুল আলম, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান সহ উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। পরে একই অনুষ্ঠানে উপজেলার সার্বিক আইন শৃংখলা বিষয়ে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইন শৃংখলার বিষয়ে সার্বিক বক্তব্য তুলে ধরেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) আব্দুল মাজেদ।


এ ক্যটাগরির আরো খবর..