× Banner
সর্বশেষ
ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ

ডিসেম্বরের প্রথম সপ্তাহে যশোরে জোড় ইজতেমা, প্রস্তুতি শেষদিকে

admin
হালনাগাদ: শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

এম এস আর মিরাজ, যশোর:    যশোরের উপশহরে তিন চিল্লার সাথীদের নিয়ে প্রথমবারের মতো তিনদিনের আঞ্চলিক জোড় ইজতেমার প্রস্তুতি চলছে জোরেশোরে। এই প্রস্তুতির মধ্যে ইজতেমা ময়দানে শুক্রবার শত শত মানুুষের অংশগ্রহণে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
নামাজে ইমামতি করেন ঢাকার খিলক্ষেত মাসনা মাদ্রাসার মুহ্তামিম মুফতী ইয়াহ্ইয়া (দা.বা.)। আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বরের আঞ্চলিক জোড় ইজতেমায় প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন ভারতের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ( সাদ্ উস্তাদ) মাওলানা ইব্রাহিম দেউল।
ইজতেমা আয়োজক কমিটির দায়িত্বে থাকা নাছির উল্লাহ জানিয়েছেন, যশোর শহরসহ বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এদিন জুম্মার নামাজ আদায় করতে আসেন।  ‘আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর তিন চিল্লার সাথীদের নিয়ে প্রথমবারের মতো তিনদিনের আঞ্চলিক জোড় ইজতেমা শুরু হচ্ছে। উপশহর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, উপশহর ক্রীড়া উদ্যান, উপশহর ডিগ্রি কলেজ মাঠ, বাদশা ফয়সল মাধ্যমিক বিদ্যালয় মাঠ, উপশহর পার্ক, শাপলা কিন্ডার গার্টেন মাঠ এবং বিরামপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠ নিয়ে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে মাঠ প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। তিনি আরও জানান, এ জোড় ইজতেমায় যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়িসহ রাজশাহী বিভাগের সব জেলার তিন চিল্লার প্রায় আড়াই লাখ সাথীরা অংশ নিবেন।’
ইজতেমা আয়োজক কমিটির আরেক সাথী সিয়াম উর রহমান ও রেজাউল ইসলাম বলেন, ‘শুক্রবার জুম্মার নামাজে কয়েক শত মুসল্লি অংশ নেন। ইজতেমার সার্বিক প্রস্তুতি শেষের দিকে। বিদ্যুৎ সংযোগ, খিত্তা (এলাকা) নির্ধারণ, তাবু টাঙানো হয়েছে। বিভিন্ন স্থানে শুধু মাইক লাগানো বাকি আছে। আমরা আশা করছি ইজতেমা শুরুর কয়েকদিন আগেই সব প্রস্তুতি শেষ করতে পারবো।
ইজতেমার আরেক জিম্মাদার বদরুল আলম জানান, ‘আগত মুসল্লিদের জন্য প্রশাসন থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইজতেমার এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। এবাদেও অসুস্থদের জন্য থাকবে অ্যাম্বুলেন্স সার্ভিসসহ বিভিন্ন মেডিকেল টিম। আগুন নিয়ন্ত্রণে রাখতে মাঠে সবসময় থাকবে ফায়ার সার্ভিসের কর্মীরা।
উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু জানান, ইউনিয়ন পরিষদ ও আওয়ামী লীগের পক্ষ থেকে ইজতেমার সকল কাজে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার সংগঠনের জেলা কমিটির কাউন্সিল নিয়ে ব্যস্ত থাকায় ইজতেমা প্রস্তুতি মাঠে জুম্মার নামাজ আদায় করতে না পারলেও তিনি মোবাইল ফোনে প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..