ঝিনাইদহে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগের সিবিএ নির্বাচন সম্পন্ন সভাপতি মনিরুল ইসলাম ॥ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন

ঝিনাইদহ প্রতিনিধি: উৎসবমুখর ও শান্তিপুর্ণ পরিবেশের মধ্যে দিয়ে ঝিনাইদহে ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ওজোপাডিকোলি) বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ (রেজি নং-বি-২১৩৮) এর সিবিএ নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত।
ঝিনাইদহ জেলায় ৮১ জন ভোটার তাদের প্রত্যক্ষ ভোটাধিকার প্রদান করেন। বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষে গণনা করা হয়। নির্বাচনে তারিকুল-আলমগীর পরিষদ মই মার্কা প্রতিকে ৪৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি বাইসাইকেল মার্কা পেয়েছে ২০ ভোট ও হাতুড়ি মার্কা প্রতিক পেয়েছে ১৪ ভোট।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন খুলনা শ্রম পরিদপ্তরের প্রভাষক এস এম ফারুক আহম্মেদ ও পোলিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন সিরাজুল ইসলাম।

ভোটের ফলাফল ঘোষণার পর সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিয়াকে ফুল দিয়ে বরণ করে নেয় নেতাকর্মীরা।

সেসময় ঝিনাইদহ ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকুসহ আওয়ামী লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।