বড়াইগ্রামকে মডেল উপজেলা ঘোষণা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলাকে মডেল উপজেলা ঘোষণা করেছেন স্থানীয় এমপি ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচটি মূল উন্নয়নমুখী কার্যক্রম যথাক্রমে নিরাপদ সড়ক, গ্রীণ এন্ড ক্লীন বড়াইগ্রাম, শিক্ষায় ১০০% উপস্থিতি ও ০% ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ এবং সুনাগরিক গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই বিদায় সংবর্ধনা ও মডেল উপজেলা ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে  সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাসরিন বানু, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, এসআর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ারের প্রধান শিক্ষক গৌরপদ মন্ডল, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।