স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ‘কমাতে হলে সম্পদের ক্ষতি, নিতে হবে দুর্যোগের পুর্ব প্রস্তুতি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা ত্রাণ ও পুন:বাসন কর্মকর্তা আবু সালেহ মো: হাসনাতসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।




