ঝিনাইদহের কালীগঞ্জে লাটা নিয়ন্ত্রন হারিয়ে রুগিসহ ৬ জন আহত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে বিষ খাওয়া রুগি বহনকৃত ইঞ্জিন চালিত লাটা নিয়ন্ত্রন হারিয়ে রুগিসহ ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার খালকুলা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন, উপজেলার সড়াবাড়িয়া গ্রামের আনোয়ার লস্করের ছেলে আতিক(১১) একই গ্রামের শাহিন মুন্সির ছেলে সবুজ (৩০) মুজিবরের স্ত্রী কল্পনা (২৩) মোহম্মদ আলীর স্ত্রী জাহানারা (৪০) মহিদুলের স্ত্রী কল্পনা(২৫) আমিন বিশ্বাসের স্ত্রী ময়না বেগম (৫০) কীটনাশক পানে আহত ।

আহতদের মধ্যে আতিকের আবস্থা গুরত্বর হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কীটনাশক পানে আহত ময়না বেগমের ছেলে রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে তার মা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।

পরে তাকে উদ্ধার করে ইঞ্জিন চালিত লাটা হাম্পারে করে কালীগঞ্জ উপজেলা কমপ্লেক্সে দ্রুত নেবার পথে খালকুলা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।