× Banner
সর্বশেষ
পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জন্মদিনে দীপিকাকে সেরা উপহার দিলেন রণবীর সিংহ

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: ৩০তম জন্মদিনে দীপিকাকে সেরা উপহারটা দিলেন দীপিকার বয়ফ্রেন্ড রণবীর সিংহ। অর্থাৎ দীপিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রণবীর।

রণবীর এ দিন প্রকাশ্যে বলেছেন, ‘‘আমি এই আশা নিয়েই বেঁচে থাকতে চাই যে, দীপিকার সঙ্গে আমার সম্পর্কের একটা ভাল পরিণতি হবে। আমরা দু’জনে একসঙ্গে জীবন কাটাবো।’’ অর্থাৎ দীপিকাকে পরোক্ষে বিয়ের প্রস্তাবই দিয়ে ফেললেন রণবীর! তার আক্ষেপ, যে সব ছবিতে দীপিকা তার নায়িকা সেখানেই চিত্রনাট্যের দাবি মেনে তিনি শেষ পর্যন্ত নাকি মরে যান। রিল লাইফে যাই হোক না কেন রিয়েল লাইফে এই অবস্থার পরিবর্তন চান নায়ক। যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি পর্দার ‘মস্তানি’।

এ দিকে জ্যোতিষীরা বলছেন অন্য কথা। তাদের মতে, ২০১৬-তে রণবীর সিংহের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে নায়িকার। তবে তা নাকি বিয়ে পর্যন্ত গড়াবে না!


এ ক্যটাগরির আরো খবর..