ছিনতাই করে পালানোর সময় গুলিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর টিকাটুলি অভিসার সিনেমা হলের দক্ষিণ পাশের রাস্তায় ছিনতাই করে পালানোর সময় পুলিশের গুলিতে ফেরদৌস ওরফে আকাশ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় রবিবার বিকেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় তিনি মারা যান।

ওয়ারি থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, বিকেল ৪টায় তিনজন মিলে ছিনতাই করে পালানোর সময় পুলিশ গুলি করলে ফেরদৌস ওরফে আকাশের দুই পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৫টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে থাকা অপর দুই সহযোগী বাবু ও মিজান পালিয়ে যায়। ফেরদৌস ওরফে আকাশের কাছ থেকে ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান এসআই শরিফুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।