গৌরনদীতে হতদরিদ্র শিক্ষার্থীদের সহায়তার চেক বিতরণ

গৌরনদীতে হতদরিদ্র শিক্ষার্থীদের সহায়তার চেক বিতরণ

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ১৯ জন হতদরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের উদ্যোগে বৃহস্পতিবার বার্থী ডিগ্রী কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ কাজী আব্দুস ছালাম এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন।

বক্তব্য রাখেন প্রভাষক ললিত চন্দ্র চৌধুরী, শাহ মোঃ হানিফ, ছালমা আক্তার প্রমুখ। শেষে প্রতি শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে ১৯ জনকে ৫৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।