গাংনী মহিলা ডিগ্রী কলেজে শিক্ষার মান উন্নয়নে অভভিাবক সমাবেশ অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রী কলেজে শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার গাংনী মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে  দিনব্যাপী অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মকবুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এ,কে,এম শফিকুল আলম, কলেজের উপাধ্যক্ষ নাসির উদ্দিন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য নুরজাহান বেগম, গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন, কৃষগলীগ নেতা শহিদুল ইসলাম ও যুবলীগ নেতা শফি কামাল পলাশ।

অভিভাবক সমাবেশে উপস্থিত অভিভাবকসহ বক্তারা শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সমাবেশে কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।