খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন উপলক্ষে সারা দেশের ২৫৪টি খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে ১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ বুধবার ২৩ ডিসেম্বর ধর্ম প্রতিমন্ত্রী ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মোঃ ফরিদুল হক খানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২০তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে শুভ বড়দিন উপলক্ষে প্রাপ্ত ১ কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকার অনুদান ২২৪টি চার্চ, গীর্জা, উপাসনালয়, কবরস্থান ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এনডাওমেন্ট তহবিলের আয় থেকে প্রাপ্ত ২২ লাখ টাকা ৩০টি চার্চে, গীর্জা, উপাসনালয়, কবরস্থান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। প্রাপ্ত অনুদান দিয়ে চার্চ, গীর্জা, উপাসনালয়, কবরস্থান, ধর্মীয় প্রতিষ্ঠানের মেরামত, সংস্কার ও উন্নয়নে ব্যয় করা হবে।

সভায় কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে শুভ বড়দিনের উৎসব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ট্রাস্টি বোর্ডের প্রয়াত চেয়ারম্যান ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ এবং প্রয়াত ট্রাস্টি হিউবাট গোমেজের আত্মার শান্তি কামরা করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া বিশ্বব্যাপী ‘কোভিড-১৯’ মহামারির প্রকোপে প্রাণ হারানো সকল মৃত ব্যক্তিগণের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।