করোনাত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী যোগান দেওয়ার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

করোনাত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমবাজারে  দক্ষ কর্মী যোগান দেওয়ার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, করোনাত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী যোগান দেওয়ার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আজ ২৩ ডিসেম্বর বুধবার প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-৭১ হলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উপলক্ষে বোয়েসেল-এর আয়োজনে অংশীজনের সেবা/কার্যক্রম অবহিতকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়রা’র সভাপতি বেনজীর আহমেদ, এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

মন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারিকালে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে মন্ত্রণালয় থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরো উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, আধুনিক ও বাস্তব দক্ষতা সম্পন্ন কর্মী তৈরির লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে স্পেশালাইজড টিটিসি নির্মাণ করা হচ্ছে। অভিবাসন খাতের উন্নয়নে সকল অংশীজনের সম্মিলিত প্রয়াস খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি অভিবাসন সংশ্লিষ্ট সকল অংশীজনকে অভিবাসন খাতের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

বোয়েসেল’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, এনআরবি (সিআইপি) এসোসিয়েশন, জাপান এর মহাসচিব কাজী সারোয়ার হাবিব। অনুষ্ঠানে অংশীজনদের সেবা কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন ওকাপ, ওয়ারবি, বিএনএসকে, আইওএম, ইউনিরক, বোমসা, কর্মজীবি নারী ও রামরু’র প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ব্র্যাকের আয়োজনে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।