ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে যুবদল।

মঙ্গলবার বিকেলে শহরের এইস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় সমাবেশ। এতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সিনিয়র সহ- সভাপতি মিজানুর রহমান সুজন, সিনিয়র যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আবুল বাশার বাশি, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ, মিজানুর রহমান সুজন, সহ-সভাপতি মনিরুল ইসলাম আরিফুল ইসলাম আনন, নাসের আহম্মেদ সোহাগ, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক ইমতিয়াজ আহমেদ সোহেল, সদর থানা যুবদলের আহ্বায়ক আশরাফ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মুক্তার হোসেনসহ
অন্যান্যরা।

আওয়ামী লীগ দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ করে বক্তারা, যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ মোল্ল্যা

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।