ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু মরিয়ম উপজেলার পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে। মরিয়মের নানী রুপালী বেগম জানান, কয়েকদিন আগে মায়ের সাথে মরিয়ম নানা বাড়ি হরিহরা গ্রামে বেড়াতে এসেছিলো।
রাতে তার মায়ের সাথে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তাকে ছোবল দেয়। ভোররাতে অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক এহেতেশাম শহিদ বলেন, ভোরে মরিয়মকে হাসপাতালে আনা হয় শেষ মুহুর্তে।
তার শরীরে কালাচ সাপের দুটি বাইট তারা লক্ষ্য করেন। রোগীকে এ্যন্টিভেনম দেওয়া হয়। কিন্ত চিকিৎসার মাঝ পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।





