খাদ্য সমস্যা মোকাবেলায় প্রস্তুত সরকার

বিশেষ প্রতিবেদকঃ  বন্যার কারণে দেশে যে বিপত্তি হচ্ছে, তা সাময়িক। দেশে খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই এবং খাদ্যের মজুদ ভালো আছে। খাদ্য সমস্যা মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে।  বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার রাজধানীর একটি হোটেলে সোনালী ব্যাংকের সঙ্গে প্রাণ ডেইরির স্মারক সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বন্যার কারণে চালের দাম বেড়ে গেছে। এ জন্য অনেক চাল আমদানি করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারেও চালের দাম বেশি। বর্তমান যে খাদ্যের সমস্যা হয়েছে এ জন্য বেশি দামে চাল আমদানি করতে হচ্ছে। তবে দেশের মানুষের জন্য সরকার উচ্চ ব্যয়েই চাল আমদানি করবে।

মন্ত্রী বলেন, সোনালী ব্যাংক ঋণ খেলাপি, অনিয়ম ও দুর্নীতির কারণে আমাদের কিছু কষ্ট দিলেও অনেক ক্ষেত্রে আমাদের আনন্দও দেয়। দুগ্ধ উৎপাদনে সোনালী ব্যাংক কৃষকদের ঋণ দেয়ার মতো যে কাজ করছে এতে আমরা খুশি। এ ধরনের বেশ কাজ সোনালী ব্যাংক করে থাকে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল মকবুল, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, প্রাণ এর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।