কর্ণফুলী উপজেলা নির্বাচন স্থগিত

চট্টগ্রামঃ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলার নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বুধবার নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. নুরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার ও পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু সাঈদ বলেন, ‘বন্যা ও প্রাকৃতিক দুযোর্গ পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনের পরবর্তী তারিখ পরে ঘোষণা করা হবে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।