ক্যামেরা যখন পানি-ধুলাবালি প্রতিরোধক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্যানাসনিক ভারতের বাজারে নিয়ে এল একটি অত্যাধুনিক ক্যামেরা। নতুন ক্যামেরার মডেল নম্বর HX-A1। একাধিক আকর্ষণীয় ফিচার থাকছে এই ক্যামেরায়।

এই ক্যামেরাটিতে রয়েছে নাইট ভিশন সিস্টেম। এতে রয়েছে ৩.৫৪ মেগাপিক্সেল ভিডিও ক্যামেরা। ৪৫ গ্রাম ওজনের এই ক্যামেরায়। ১.৩ মস সেন্সর সহ ২.৮ অ্যাপারচার এবং ২.৬ মিলিমিটার ফোকাল লেন্স। এই ফিক্সড ফোকাসের ক্যামেরাটিতে ০ লাক্স নাইট মুড থাকার ফলে অন্ধকারেও ছবি তোলা যাবে সহজেই।

HX-1 ক্যামেরাটিতে আছে আইআর ফিলটার যা ইনফ্রারেড লাইটের উৎসের সঙ্গে কাজ করে বলেও জানিয়েছে ওই সংস্থা। তিনটি মুডে এক ঘণ্টারও বেশি সময় ধরে প্রতি সেকেন্ডে ৬০টি ফ্রেমে ভিডিও শুট করা যাবে এই ক্যামেরাটিতে।

এতে ধুলাবালি এবং পানি লাগলে কোনও ক্ষতি হবে না। কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে যদি মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে রেখে দেওয়া হয়, তাতেও এই ক্যামেরার কোনও সমস্যা হবে না।

এছাড়াও এতে রয়েছে ওয়াইফাই। ডাটা ট্রান্সফার এবং চার্জ দেওয়ার জন্যে রয়েছে ২টি ইউএসবি। ক্যামেরাটির সঙ্গে দেওয়া হচ্ছে অ্যাকশন গগলস, কাঁধের ব্যাগ ও হেলমেট। এটি ট্রাইপডে বসিয়েও ব্যবহার করা যাবে। ভারতের বাজারে এই ক্যামেরার দাম করা হয়েছে ১৯,৯০০ রুপি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।