কেনো পেট্রোলের আগুন পানিতে নেভে না?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আমরা অনেকেই জানি, পেট্রোলের ঘনত্ব পানির চেয়ে অনেক কম। একই পাত্রে অনেকগুলো তরল এক সাথে রাখলে দেখা যাবে, যে তরলের ঘনত্ব সবচেয়ে বেশি সেই তরল পাত্রের একেবারে নিচে অবস্থান চলে যাবে। যে তরল তুলনামূলক কম ঘনত্বের সেই তরল পাত্রের ওপরে দিকে থাকবে। পেট্রোলের ঘনত্ব পানির চেয়ে অনেক কম।

কোনো পেট্রোলের ট্যাঙ্কে আগুন লাগলে সেই আগুন পানি ছিটিয়ে নেভানো যাবে না। কারণ পানি ছিটানোর সাথে সাথে বেশি ঘনত্বের পানি কম ঘনত্বের পেট্রোলের নিচে তলিয়ে যাবে। পানি দিয়ে আগুন নেভানোর একটা প্রক্রিয়া আছে।

কোনও কাঠে আগুন লাগলে সেখানে পানি ছিটালে কাজ হয়। কারণ পানি আগুনের ওপর পড়ার সাথে সাথে কাঠের গায়ে অক্সিজেন প্রবাহ ব্যাহত হয়। অক্সিজেনের প্রবাহ বাধাগ্রস্ত হলে আগুন জ্বলতে পারে না। আবার পানি কাঠের তাপমাত্রাও কমিয়ে দেয়। ফলে আগুন নিভে যায়।

কিন্তু পেট্রোলের আগুনে পানি ঢাললে সাথে সাথে পানি পেট্রোলের নিচে তলিয়ে যায়। তাই অক্সিজেন প্রবাহে বাধা দিতে পারে না। তেমনি পানি নিচে চলে যায় বলে পেট্রোলের তাপমাত্রাও সহসা কমে যায় না। ফলে পেট্রোলের আগুনে পানি ছিটিয়ে কোনও লাভ হয় না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।