× Banner
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

ফটোগ্রাফির হাতে খড়ি স্মার্টফোনে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: পকেটে থাকা স্মার্টফোনের ক্যামেরাও যে ভালো ক্যামেরার কাজ করতে পারে তা আমাদের অনেকের বোঝা হয়ে উঠে না। স্মার্টফোন দিয়ে ভালো ফটোগ্রাফার না হতে পারলেও ফটোগ্রাফি শেখার হাতে খড়ি যে এ ক্যামেরা তে হতে পারে তাতে কোন সন্দেহ নেই। আসুন জেনে নেই কিভাবে ফটোগ্রাফির হাতে খড়ি করা যায় স্মার্টফোনের ক্যামেরা দিয়ে।

প্রথমেই আসা যাক স্মার্টফোনের ক্যামেরার সুবিধা নিয়ে। এটি ব্যবহার করতে সহজ। যে কোনো জায়গাতেই ছবি তোলা যায় বলে প্রিয় মুহূর্তগুলো স্মার্টফোনে সংরক্ষণ করে রাখা যায়। আমরা গেম খেলে, ভিডিও দেখে, গান অথবা রেডিও শুনেও ফোনের ক্যামেরাকে ব্যবহার করতে পারি।  বিভিন্ন অ্যাপসের সাহায্যে সঙ্গে সঙ্গে ছবিকে প্রাণবন্ত করার সুযোগ রয়েছে স্মার্টফোনে।

স্মার্টফোনে ধারণকৃত প্রতিটি মুহূর্তই মানুষের জীবনের স্মৃতি। তাই বেশি বেশি ছবি তোলার অভ্যাস বেশি বেশি স্মৃতি সংরক্ষণে সহায়ক। তাছাড়া ছবির লাইট, টেক্সচার, ফর্ম, কম্পোজিশন এবং পজিশনের ধারণাটা আপনি ঝালিয়ে নিতে পারেন নিজের স্মার্টফোনের ক্যামেরার সাহায্যে। এই বেসিক আলোকচিত্রকে আলোকচিত্রীর ভাষায় বলে ‘ফটো স্ক্যাচিং।’

একেক জনের দৃষ্টিভঙ্গি একেকরকম। তাই ধারণাও ভিন্ন। চিন্তার কোন কারণ নেই আপনার ছবি আইডিয়া ভালো হচ্ছে না বলে! যে কোনো কিছু ফোকাস করে আপনি ছবি তুলতে পারেন।

আপনার ছবির ক্যানভাস হতে পারে প্রকৃতি অথবা গাছ পালা এমনকি রাস্তাও। ইচ্ছেমত ছবি তুলুন। এঙ্গেল পরিবর্তন করুন। দৃষ্টি ভঙ্গি বদলান। জুম ইন এবং আউট করুন। নিজের স্থান পরিবর্তন করে ছবি তুলুন। এতে কোথা থেকে ছবি টিকে কেমন দেখাচ্ছে তা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা হবে আপনার।

কোন বিশেষ চিহ্নের ছবি, ছায়ার ছবি অথবা চলন্ত কোন বস্তুর ছবি তুলুন। ছবির কালার এবং লাইটের ব্যালেন্সগুলো লক্ষ্য করুন।

এবার বাসায় গিয়ে ঠান্ডা মাথায় ছবিগুলো চেক করুন। কোন ছবিটি কেমন উঠেছে, কি পরিবর্তন করলে ছবিটি আরও জীবন্ত হতো অথবা কি পরিবর্তন করে ছবিটাকে শৈল্পিক বানানো যেতো চিন্তা করুন।

অথবা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করুন। বন্ধুদের মন্তব্য গুলো লক্ষ্য করুন। অন্যান্যদের ভালো পরামর্শগুলো গ্রহণ করুন। পরের দিন আবার লেগে যান নতুন ছবি তুলতে।

এভাবেই হয়তো আপনার ফটোগ্রাফি আপনাকে বিখ্যাত করে দেবে। বিখ্যাত না হলেও আপনার স্মৃতিগুলো তো আপনার সাথে থাকছে তাও বা কম কিসে?


এ ক্যটাগরির আরো খবর..