কুড়িগ্রামে ওএমএস এর চাল বিতরনে নেই সামাজিক দুরত্ব

কুড়িগ্রামে ওএমএস এর চাল বিতরনে নেই সামাজিক দুরত্ব
বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ কুড়িগ্রাম পৌরসভা এলাকায় ওএমএস ১০টাকা মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে। এসকল বিক্রয় কেন্দ্রে সামাজিক দুরত্ব বজায় রাখা হচ্ছে না। বিক্রিস্থলে এখন সাধারন মানুষের উপচে পড়া ভির। আগে গেলে আগে পাব এই মানসিকতায় ঝগড়া বিবাদ করে আগে যাওয়ায় বাড়ছে জটলা। হিমসিম খাচ্ছে বিক্রয়কারীরা। করোনা ভাইরাস ঝুঁকিতে রয়েছে ওএমএস সুফলভোগী সহ ডিলাররা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এ ভিড় জমাচ্ছে। মালের তুলনায় লোকজন বেশি তাই পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট অফিস থেকে সহযোগীতা করলেও লোক ঠেকানো যাচ্ছে না।
মঙ্গলবার (৭এপ্রিল)  চাল ক্রয় করতে আসা পোস্ট অফিস পাড়া এলাকার সরোয়ার জাহান সঞ্জু, জাহঙ্গীর, রিয়াজুল জানান, যেভাবে গাদাগাদি হয়ে ওএমএস এর চাল নিচ্ছে তাতে কোনভাবেই করোনা রোধ করা সম্ভব নয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক এর সাথে মূঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হরে তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, ওএমএস ডিলারদের অবগত করেছি যে কোন খোলা মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে যেন বিক্রি করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।