কালীগঞ্জ সরকারি এমইউ কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ শুধু ছেলেমেয়েকে কলেজে পাঠালেই হবে না। তারা ঠিকভাবে কলেজে যাচ্ছে কিনা, বা কাদের সঙ্গে মিশছে, কি শিখছে এ বিষয়ে অবিভাবকদের খেয়াল রাখতে হবে। শিক্ষা-বান্ধব পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের পড়ালেখার গুণগতমান মানোন্নয়নের জন্য ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহ্তাব উদ্দিন কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ সরকারি মাহ্তাব উদ্দিন ডিগ্রী কলেজ মিলনায়তনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার একথা বলেন। কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্না রানী সাহা।

সমাবেশে অভিভাবক, কলেজ শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।