× Banner
সর্বশেষ
আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ

কাবুলে আত্মঘাতী হামলা

admin
হালনাগাদ: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: এবার আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান। এতে কমপক্ষে ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে ১০ জনের মতো।

শনিবার বিকেলে কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনেই এ হামলার ঘটনা ঘটে। এর আগে সকালের দিকে পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশে পাকিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় আফগান মিলিশিয়া কমান্ডারসহ ১০ জন নিহত হয়।

কাবুলের পুলিশ প্রধান আবদুল রহমান রাহিমি জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খুব কাছেই এই হামলার ঘটনা ঘটে। এতে ৯ জন মারা যায়। আহত হয় আরো ১৩ জন। হতাহতদের অধিকাংশই সাধারণ নাগরিক।

আফগানিস্তান, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও চীন মিলে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরুর প্রাক্কালে বড় ধরনের আত্মঘাতী হামলা চালাচ্ছে তালেবান। তবে কোথায় এই বৈঠক হতে পারে তা এখনো পরিষ্কার না। চার দেশের এ জোটের আশা আগামী সপ্তাহে ইসলামাবাদে এই বৈঠক হতে পারে।

কুনার প্রদেশে হামলার পর আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, নিরীহ নাগরিকদের যারা হত্যা করছে, তাদের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না। আমাদের নিরাপত্তারক্ষীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

তথ্যসূত্র : আল জাজিরা অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..