কালীগঞ্জে ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, এক মাসে কারাগারে প্রায় ৩০ জন

কালীগঞ্জে ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, এক মাসে কারাগারে প্রায় ৩০ জন
কালীগঞ্জে ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, এক মাসে কারাগারে প্রায় ৩০ জন
ঝিনাইদহের কালীগঞ্জে চলতি মাসে প্রায় ৩০ জনের অধিক মাদকসেবীকে ডোপ টেষ্ট করিয়ে আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। সর্বশেষ মঙ্গলবার পুলিশের অভিযানে গ্রেফতার ৫ জন
মাদকসেবীকে কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃতদের ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জন মাদকসেবীকে গ্রেফতার করে। এরপর ডোপ টেষ্টের জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠালে রেজাল্ট পজেটিভ হওয়ায় তাদের আদালতে সোপর্দ্দ করেন।
আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ২১ ধারা অনুযায়ী গ্রেফতারকৃত উপজেলার ষাটবাড়ীয়া গ্রামের জুয়েল মন্ডল (৩৫) কে এক বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড, বালিয়াডাঙ্গা গ্রামের সম্রাট মির্জা (১৯) কে ১০ মাসের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড, মাহিন ইসলাম (২০) ও ইমন মির্জা (২৮) কে ০৭ মাসের সশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদন্ড এবং ঈশ্বরবা গ্রামের সম্রাট বিশ্বাস (২০) কে ১০ মাসের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড দেন। সেখান থেকে তাদের জেল হাজতে পাঠানো হয়।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, জেলা পুলিশের নির্দ্দেশনায় মাদক বিরোধী অভিযানে চলতি মাসে প্রায় ৩০ জনকে গ্রেফতার করা হয়।
ডোপ টেষ্টে পজেটিভদের আদালতে সোপর্দ্দের পর সাজা দিয়ে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ মোল্ল্যা ঝিনাইদহ ঝিনাইদহ

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।