বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২

বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান
যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামী হলেন, যশোর জেলার মনিরামপুর থানার রাজবাড়ী গ্রামের মিনাজ সরদারের ছেলে রাজু রহমান (৩১) মনিরামপুর থানার কোদলাপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান নাইম(২৪)।
বুধবার ( ২৮ অক্টোবর ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল, কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১৯ বোতল WINCEREX COUGH SYRUP(নেশা জাতীয়), ১০৯টি শাড়ী, ০৫টি থ্রী-পিস, ১০টি চাদর, ১০০টি চকলেট, ১০টি মোবাইল, বাংলাদেশী ২০,৫০০/-টাকা এবং ৬২৪টি কসমেটিক্স সামগ্রীসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃত মালামালের মূল্য ১৮,৩০,১৫০/-(আঠারো লক্ষ ত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।