আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের (BRAC) আয়োজনে মাদারীপুর ও শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে নিরাপদ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, অবৈধভাবে বিদেশে পাঠানোর ঝুঁকি এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসন বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাদারীপুরের মস্তফাপুর হর্টিকালচার সেন্টারে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে নিরাপদ অভিবাসনের গুরুত্ব, মানব পাচার প্রতিরোধ, অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় অভিবাসনপ্রত্যাশীদের প্রতারণা ও মানব পাচারের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সঠিক তথ্য প্রচার, জনসচেতনতা সৃষ্টি এবং দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, মানব পাচার প্রতিরোধ এবং বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসন কার্যক্রমে গণমাধ্যমের কার্যকর ভূমিকা পালনের বিষয়ে ধারণা লাভ করেন।





