কালীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা  বার্ষিকী পালিত 

কালীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা  বার্ষিকী পালিত 
কালীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা  বার্ষিকী পালিত 
ঝিনাইদহ কালীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ  থেকে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে শহরে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।
র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালীপূর্বে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলনের সভাপতিত্বে  সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, আমন্ত্রিত অতিথি  ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম  হামিদ, যুগ্ম আহবায়ক তৈয়বুর রহমান মিনি, ইসরাইল হোসেন জীবন, ইলিয়াস  রহমান মিঠু, পৌর যুবদল নেতা শাহাজান আলী খোকন, সাইফুজ্জামান  স্বপন, আশরাফুজ্জামান রনি, কাজল, সাইদুর রহমান, মিলন হোসেনসহ আরো অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ মোল্ল্যা ঝিনাইদহ ঝিনাইদহ

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।