শ্যামনগরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

শ্যামনগরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন
শ্যামনগরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগরে ৬৯ নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি অবৈধ দখলদারের নিকট থেকে
উদ্ধারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৯ অক্টোবর)  উপজেলার  বংশীপুর বাজারে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও এস,এম,সি’র সদস্যবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষকরা বক্তব্যে বলেন, বিদ্যালয়ের ভবন টিনশেড হওয়ায় বর্ষার সময় জরাজীর্ণ চাল থেকে পানি পড়ে। আবার গরমের দিনে প্রচন্ড তাপে শিশুদের পড়াশোনা করাটা খুব কষ্টকর। তাই শিক্ষক ছাত্র এবং অভিভাবকদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন ভবনের। ভবন বরাদ্ধও হয়েছে।

ভবন নির্মাণের লক্ষ্যে স্কুলের টয়লেটটি ভেঙে ফেলা হয়েছে। কিন্তু স্কুল বাউন্ডারির ভিতরে এক ব্যবসায়ী দোকান ঘর বেঁধে দীর্ঘদিন যাবত দখল করে আছেন।

যে কারণে জায়গা সংকুলান না হওয়ায় বরাদ্দটি বাস্তবায়ন না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এজন্য আমাদের দাবি স্কুল বাউন্ডারির ভিতর স্থাপিত স্থাপনাটি উচ্ছেদ করার।

প্রধান শিক্ষক মদনমোহন মিস্ত্রির সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফাতিমাতুজ জোহরা শম্পা, অভিভাবক মিসেস বন্যা, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মেহেদী হাসান প্রমুখ।  এসএমসির সদস্যবৃন্দ বক্তব্যে বলেন জার্মানির ক্রিম প্রকল্পের আওতায় একটি ভবন বরাদ্দ হয়েছে।

কিন্তু এই অবৈধ স্থাপনার জন্য ভবনটির নির্মান কাজ বাস্তবায়ন করার সম্ভবনা কম দেখা দিয়েছে। তারা সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন স্কুল ভেতর থেকে  স্থাপনাটি দ্রুত অপসারণের জন্য।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বলেন তিনি ৩১ বছর ধরে এই জায়গায় দোকান করে ভোগদখলে আছেন। তবে ২০০৭ সালে জেলা পরিষদ থেকে এই জায়গার কাগজ নিজ নামে করে নিয়েছেন। তিনি আরও বলেন এটা স্কুলের জায়গা হলে ছেড়ে দেবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।