আরেক এসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার

আরেক এসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার

এবার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার আরও এক কর্মকর্তা মো. আলী হোসেন ফকিরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তিনি বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা।

আজ বুধবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য মো. আলী হোসেন ফকির, বিপি-৬৮৯৫১০৩৪৩৯, অধিনায়ক, ৩ এপিবিএন, খুলনা বর্তমানে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্তকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত ১৮ অক্টোবর তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা হলেন, সিআইডির পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী, পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়া এবং মো. শহিদুল্লাহ চৌধুরী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।