সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ডরথী রহমান

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ডরথী রহমান

সংরক্ষিত-১৯ আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ডরথী রহমান। বুধবার (১৬ নভেম্বর) তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ গ্রহণ শেষে ডরথী রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

এর আগে, গত ১৪ নভেম্বর জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত-১৯ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডরথী রহমানকে নির্বাচিত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, সংরক্ষিত-১৯ আসনের সংসদ সদস্য ছিলেন অ্যানী রহমান গত ১১ অক্টোবর ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। এ্যানী রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।