রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকারী সুবিধা প্রাপ্তির দাবীতে ধামইরহাট পৌরসভায় ২ দিনের কর্মবিরতি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে রাষ্ট্রীয় কোষাগার সরকারী সকল সুবিধা প্রাপ্তির দাবীতে ধামইরহাট পৌরসভায় ২ দিনের কর্মবিরতি পালন শুরু হয়েছে।

১ ও ২ জুলাই সারাদেশের ন্যায় ধামইরহাট পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের সভাপতি হাবিবুল হাসানের সভাপতিত্বে সকাল ৯ টা থেকে কর্মবিরতি শুরু হয়। কর্মবিরতি চলাকালে নওগাঁ জেলা পৌর সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম জুয়েল, কমিটির ধামইরহাট পৌরশাখার সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, প্যানেল মেয়র ইব্রাহীম হোসেন, কাউন্সিলার মুক্তাদিরুল হক,দেওয়ান আ. রউফ. আ. হাকিম মন্ডল প্রমুখ তাদের বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন।

কর্মবিরতি চলমান থাকায় পৌর এলাকায় বিভিন্ন সমস্যা ভুগছে পৌরবাসী। আগামী ২ জুলাই নওগাঁ জেলা প্রেস ক্লাব অভিমূখে যাত্রা কর্মসূচি রয়েছে বলে জানান কর্মবিরতি পালনকারীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।