× Banner
সর্বশেষ
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ ভারতে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না করলে সম্পর্কে উদ্বেগ বাড়বে – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

ইফতার মাহফিল থেকে ফেরার পথে কলেজ ছাত্রীকে হেনেস্তা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
কলেজ ছাত্রীকে হেনেস্তা

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নোয়াখালীর ১৫তম ব্যাচের এক ছাত্রীকে (২১) সিএনজি চালিত অটোরিকশাতে হেনেস্তার প্রতিবাদে সড়কে ব্লকেড কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

বুধবার (১২ মার্চ) রাত ১০টা থেকে উপজেলার চৌমুহনী চৌরাস্তায় তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের চৌমুহনী টু মাইজদী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকায় এই ঘটনা ঘটে।

বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৩ ব্যাচের শিক্ষার্থী মো.জাহেদ হোসেন জানান, বুধবার বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নোয়াখালী কলেজের ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের ইফতার মাহফিল ছিল। সদর উপজেলার বাসিন্দা ১৫তম ব্যাচের এক ছাত্রী ইফতার মাহফিল শেষে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিএনজিটি চৌমুহনী টু মাইজদী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকায় পৌঁছলে সিএনজির পিছনের সিটে বসা পুরুষ যাত্রীরা তাকে হাত মুখ চেপে ধরে হেনস্তা করে। একপর্যায়ে তার মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

জাহেদ হোসেন আরও জানান, পরবর্তীতে ভিকটিম চিৎকার শুরু করলে একলাশপুর বাজার সংলগ্ন এলকায় সিএনজি থেকে তাকে বাহিরে ফেলে দিয়ে সিএনজি চালক ও যাত্রীসহ ৩ জন পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসেন এবং তার সহপাঠীদের বিষয়টি জানান। কলেজ ছাত্রীর হেনেস্তার খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীরা অভিযুক্তদের চিহিৃত করে আইনের আওতায় আনার দাবিতে সড়কে দুই ঘন্টাব্যাপী ব্লকেড কর্মসূচি পালন করে। খবর পেয়ে পুলিশ ও সেনবাহিনী ঘটনাস্থলে এসে ছাত্রদের সাথে বলেন। সর্বশেষ রাত পৌনে ১২টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীদের বৈঠক চলছে।

জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ার বলেন, এ নিয়ে ছাত্রদের কথা বলতেছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..