× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ইউসিসি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন ক্লাশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

শরীয়তপুর প্রতিনিধি ॥ ইউসিসি’র শরীয়তপুর শাখার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে এই সংবর্ধনা ও ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হয়। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত দিক নির্দেশনামূলক সেমিনার এটি।

শরীয়তপুর জেলার একমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং সেন্টার ইউসিসি শরীয়তপুর শাখার ব্যবস্থাপক মোঃ শাহ আলম এর আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন ক্লাশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসি গ্রুপের পরিচালক মোঃ কামাল উদ্দিন পাটওয়ারী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিসি গ্রুপের উপদেষ্টা আবু সাঈদ, ইউসিসি হেড অফিসের শিক্ষক আবু জাহিদ, মহসিন পাটওয়ারী, এ্যাড. মোয়াজেম, সাংবাদিক সৈকত দত্ত প্রমূখ।

অনুষ্ঠানে শরীয়তপুর ইউসিসি শাখা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয়াংকা দেবনাথ, লায়জু আক্তার, শারমিন আক্তার রিতি, সায়মা সাদিয়া মুনা, মনির হোসেন, আল- আমিন, কবির হোসেন, মোঃ সেলিম, সাব্বির রহমান, ফামিদুল হাসান খান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়শা সিদ্দিকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তারভীর আহমেদ, ইকবাল আহমেদ, তোফাজ্জেল হোসেন, কানিজ ফাতেমা, আখি আক্তার, খাদিজা আক্তার ইতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফ হোসেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাহিদুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থী প্রিয়াংকা দেবনাথ বলেন, আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি ইউসিসি শরীয়তপুর শাখার দিক নির্দেশনায়। কারণ ইউসিসি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে গাইড লাইন ব্যবহার করে তা অনুসরণ করলে আমি বিশ্বাস করি প্রত্যেকের লাইভ পরিবর্তন হবে। শরীয়তপুর ইউসিসি শাখায় দক্ষ ও হেড অফিসের শিক্ষক দিয়ে ক্লাশ নেওয়া হয়। যা ঢাকার কোচিং সেন্টারের থেকে কম কিছু না। আমি মনে করি ঢাকায় গিয়ে কোচিং করার চেয়ে শরীয়তপুরে বাড়িতে থেকে কোচিং করা অনেক লাভ জনক। কারণ ঢাকায় কোচিং করতে গেলে থাকা খাওয়া সহ অনেক খরচ। যা শরীয়তপুরে অল্প খরচে পাওয়া সম্ভব।

শরীয়তপুর ইউসিসি শাখার ব্যবস্থাপক মোঃ শাহ আলম বলেন, আমরা চেষ্টা করি শিক্ষার্থীদের মানসম্মত গাইড লাইন ব্যবহার করতে। দীর্ঘ কয়েক বছর ধরে সুনামের সহিত শরীয়তপুরে ইউসিসি শাখা পরিচালনা করে যাচ্ছি। শিক্ষার্থীদের ঢাকার শিক্ষক দিয়ে ক্লাশ নিচ্ছি। ইতিমধ্যে আমাদের এই শাখা থেকে অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে আজ আমাদের এই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন ক্লাশ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের শরীয়তপুর জেলা প্রশাসক বাসভবন সংলগ্ন/শরীয়তপুর সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজ সংলগ্ন এসবি টাওয়ারে যোগাযোগ করার জন্য আহবান জানাচ্ছি।

ইউসিসি গ্রুপের পরিচালক মোঃ কামাল উদ্দিন পাটওয়ারী বলেন, সুমানে সহীত আজ ৩২ বছর যাবত এই ইউসিসি কোচিং সেন্টার দেশ ব্যাপী পরিচালনা করে আসছি। আমি মনে করি শরীয়তপুর কোচিং সেন্টারটি এই জেলার শিক্ষার্থীদের জন্য একটি আর্শিবাদ। শিক্ষার্থীরা ঢাকায় গিয়ে কোচিং করলে সেটা অনেক ব্যয় বহুল। যা বাড়িতে থেকে অল্প খরচে শিক্ষার্থীরা মানসম্মত গাইড লাইন পাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..