বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার কাউন্সিলারবৃন্দ সরকারের বৈষম্যমুলক বেতন ভাতা দেওয়ায় তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে কলম বিরতী ও অফিস বর্জন করেন। বৃহস্পতিবার বেলা ১০ টার সময় পৌরসভার প্রধান ফটকে মানবন্ধনের একটি ভেনার লাগিয়ে তারা কলম বিরতী করেন।
বেনাপোল পৌরসভার ডিজিটাল কাউন্সিলার আলহাজ¦ মিজানুর রহমান বলেন সরকার আমাদের সাথে বেতন ভাতা নিয়ে বৈষম্য আচারন করছে। আমাদের ৮ দফা দাবি যদি না মানা হয় তা হলে আমরা কঠর আন্দোলন দিতে বাধ্য থাকব। তিনি আরো বলেন সরকার উপজেলা জেলা পর্যায়ের কাউন্সিলারদের বেতন ভাতা বৃদ্ধি করেছে অথচ আমাদের সামান্য সম্মানি নিয়ে কাজ করতে হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর প্যানেল মেয়র শাহবুদ্দিন মন্টু, রাশেদ আলী, জুলেখা আ: জুব্বার , খোকন, কামরুন নাহার আন্না সহ প্রমুখ।
প্যানেল মেয়র শাহবুদ্দিন মন্টু বলেন বাংলাদেশ পৌর এ্যাসোসিয়শন এর ডাকে এ কলমবিরতী ঘোষনা করা হয়েছে।





