× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

দেশব্যাপী বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে তালা থেকে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

খান নাজমূল হুসাইন,তালা প্রতিনিধি: তালা উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটির উদ্যোগে মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের দাবীতে বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

প্রকাশ, লিয়াজোঁ কমিটির আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে-আনন্দ মোহন হালদার ও মুকুন্দ কুমার রায় স্বাক্ষরিত প্রদেয় স্মারকলিপিতে উল্লেখ করেন, মাধ্যমিক স্কুল স্তরের সাড়ে ৩ লক্ষ শিক্ষক কর্মচারী কর্তৃক ১ কোটি শিক্ষার্থীর মধ্যে ৯৭ ভাগকে পাঠদানে নিয়োজিত। কিন্তু চাকুরীর নিরাপত্তা, মর্যাদা সহ আর্থিক ভাবে চরম বৈষম্য ও অবহেলার শিকার। সরকারি স্কুলের একজন শিক্ষার্থীর জন্য সরকারের বার্ষিক ব্যয় ৬ হাজার ৭৯৮ টাকা। সেক্ষেত্রে বেসরকারি স্কুলের একজন শিক্ষার্থীর জন্য বার্ষিক ব্যয় ১ হাজার ৯৪৮ টাকা। অর্থাৎ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকার থেকেই বৈষম্যের শিকার হচ্ছে। যা শিক্ষার্থীদের লেখাপড়ায় বিরুপ প্রভাব সৃষ্টি করছে। সরকারি স্কুলের শিক্ষক, কর্মচারীরা অপারাপর সরকারি কর্মকর্তা/কর্মচারীর অনুরুপ আর্থিক সুযোগ সুবিধা ভোগ করেন। পক্ষান্তরে বেসরকারি শিক্ষকরা প্রারম্ভিক মূল বেতন একশত ভাগ, এক হাজার টাকা বাড়ী ভাড়া, পাঁচশত টাকা চিকিৎসা ভাতা শিক্ষকরা প্রারম্ভিক মূল বেতননের ২৫ ভাগ ও কর্মচারীরা ৫০ ভাগ উৎসব ভাতা পেয়ে আসছেন। অন্যদিকে সরকারি চাকুরীজীবিদের কমবেশি বার্ষিক প্রবৃদ্ধি থাকলেও, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কোন বার্ষিক প্রবৃদ্ধি নেই।

এছাড়া বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারীরা বৈশাখী ভাতা পায় না কিংবা পদোন্নতিরও কোন সুযোগ নেই। স্মারকলিপিতে তারা আরও উল্লেখ করেন, বেসরকারি কলেজের অধ্যক্ষ, সরকারি কলেজের অধ্যক্ষ্যের বেতন স্কেলে এমপিও পেলেও, বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকরা সরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেলে এমপিও পান না। এহেন অবস্থায় কর্মরতদের মধ্যে হতাশা ও স্থবিরতা বিরাজ করছে বলে উল্লেখ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গত মাসে ই-৯ শিক্ষামন্ত্রীদের সম্মেলনে মেধাবীদের শিক্ষকতায় আকৃষ্ট করার উপায় খুঁজতে বলেছেন। কিন্তু আমাদের দেশে সামগ্রিকভাবে এঅবস্থার উন্নতির কোন পরিকল্পনা দৃশ্যমান নয়। বিক্ষিপ্ত ও খন্ডিত প্রক্রিয়ার মাধ্যমে স্তর ধারাবাহিকতা এড়িয়ে কিছুসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা সংখ্যাগরিষ্ট শিক্ষক-শিক্ষার্থী অবিভাবকদের নেতিবাচক প্রক্রিয়া সৃষ্টি করছে। বর্তমান অবস্থায় স্কুলের আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা নিয়ে এবং শিক্ষাখাতে ব্যয় বরাদ্দ বৃদ্ধি করে মাধ্যমিক স্কুল জাতীয়করণ করা সম্ভব। বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আগামীদিনের সকল নাগরিককে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক দক্ষ মানবসম্পদে পরিণত করতে চায়। সরকারের এই মহতী লক্ষ্যে ও উদ্দেশ্যের দ্রুত বাস্তবায়ন ও টেকসই শিক্ষা ব্যবস্থা চালু করতে আগামী অর্থ বছরের মধ্যে ‘‘বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণে’’ মাননীয় শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষক কর্মচারীগণ।


এ ক্যটাগরির আরো খবর..