যশোরের শার্শা থানা এলাকায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক আসামী হলেন, শার্শা থানাধীন গাতিপাড়া শিয়ালকোনা গ্রামের আতিয়ার রহমানের ছেলে সেলিম হোসেন (৪২)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত দশটার সময় শার্শা থানা পুলিশ জানায়, শার্শা থানাধীন গাতিপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন গাতিপাড়া গ্রামস্থ জনৈক শহিদে চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করে।
আটককৃত আসামীর হেফাজত হতে জব্দতালিকা মূলে জব্দকৃত আলামত ১২ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ থানায় হাজির হয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় ইং একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।তৎপ্রেক্ষিতে আসামীকে ২১/০৯/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।





