যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

যমুনা সার কারখানায় উৎপাদন শুরু
যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় ১৬ দিন বন্ধ থাকার পর পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার উপমহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন।

কারখানা সূত্রে জানা গেছে, গ্যাস সংকটের কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর গত ৬ অক্টোবর গভীর রাতে কারখানাটিতে গ্যাস সংযোগ পাওয়ায় উৎপাদন কার্যক্রম চালু করা হয়। তবে পরদিন ৭ অক্টোবর রাতে বয়লার প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।

এরপর কারখানার সংশ্লিষ্ট প্রকৌশলীরা ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ শুরু করেন। মেরামত শেষে শুক্রবার সকালে পুনরায় উৎপাদন কার্যক্রম চালু করা সম্ভব হয়।

কারখানার উপমহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, ৭ অক্টোবর রাতে বয়লার প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। ত্রুটি সমাধানের পর শুক্রবার সকাল থেকে আবারও উৎপাদন শুরু হয়েছে।

দীর্ঘদিন গ্যাস সংকট ও যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার পর কারখানাটি পুনরায় চালু হওয়ায় সার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।