নওগা প্রতিনিধিঃ (ধামইরহাট ১০ মার্চ ২০১৭ বৃহস্পতিবার) নওগাঁর ধামইরহাটে মাদক বিরোদী লাগাতার মোবাইল কোর্ট চলছে।
আজ বৃহস্পতিবার এক মাদকব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এসআই আল আলায়ীর নেতৃত্বে ধামইরহাটে মাদক নিয়ন্ত্রনের অভিযান চালে। র্যাব-৫ এর অভিযান চলার সময় উপজেলার দক্ষিন শ্যামপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রুহুল আমিন রকেট (৪৫) প্রায় কে ২০ লিটার চোলাই মদসহ আটক করে ।
আটক কৃত মাদক ব্যবসায়ীকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস..এইচ.এম. মাগফুরুল হাসান আব্বাসী মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। পরে জব্দকৃত চোলাই মদ আগুন জালিয়ে ধ্বংস করে দাওয়া হয়। উল্লেখ্য গত ৬ তারিখে একজন অধ্যাপকে অপমানিত করার পর ধামইরহাটে এই মাদক বিরোধী জনসচেতনতা ত্বরান্বিত হয়েছে।



