জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহামেদ লতিফ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইনে এ দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ভুটান এবং বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট নেতারা।
এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার নানা দিক নিয়েও মতবিনিময় হয়।
দুই দেশের জনগণের কল্যাণে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার সম্ভাবনাও বৈঠকে গুরুত্ব পায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাইডলাইন বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।





