সপ্তাহজুড়ে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সপ্তাহজুড়ে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
সপ্তাহজুড়ে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
দূর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানান বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি।
তিনি বলেন, পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, সাপ্তাহিক ছুটিসহ বাংলাদেশে ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকবে। ১৬ তারিখ শুক্রবার সাপ্তাহিক ছুটি  হওয়ায়  ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা আট দিন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।২৪ তারিখ শনিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হবে।
বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক রুহুল আমিন বলেন, ছুটির মধ্যে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক থাকবে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ১৮ ও ১৯ অক্টোবর বন্দরে পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়নের কাজ চলবে। পণ্য খালাসের পর ভারতীয় ট্রাকগুলো দেশে ফিরে যেতে পারবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান বলেন, পূজার ছুটিতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এ সময় যাত্রীর চাপ বাড়তে পারে বলে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইমিগ্রেশনে পুলিশের জনবল বাড়ানো হয়েছে।
বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৫০০ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়। এ পথে প্রতিদিন এক থেকে দুই হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ শহিদুজজামান উজ্জ্বল

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।