আব্রাম শাহরুখকে ‘বাবা’ বলে না!

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান জন্মের পর থেকেই ‘টক অফ দ্য টাউন’। তাকে নিয়ে সকলের উৎসাহ বরাবরই অনেকটা বেশি। আব্রামের সম্বন্ধে সম্প্রতি জানা গিয়েছে এক মজাদার তথ্য।

সাধারণত বাবা-মায়েরা ছেলেমেয়েদের আদর করে বিভিন্ন মজাদার নামে ডাকেন। কিন্তু কিং খানের পরিবারে ঘটেছে উল্টো ঘটনা। স্বয়ং ছোট ছেলে আব্রাম শাহরুখকে আদর করে অন্য নামে ডাকে।

কী বলে ডাকে জানেন সে বাবাকে? না! সে বাবা বা ড্যাডির মতো পরিচিত নামে ডাকে না। আব্রাম শাহরুখকে ডাকে ‘সাগ্গু’ বলে। আর এই গোপন তথ্য শেয়ার করেছেন শাহরুখ নিজেই। তবে কেন আব্রাম তাঁকে এই অদ্ভুত নামে ডাকে সে রহস্যের সমাধান করেননি তিনি।

সম্প্রতি দিলওয়ালের প্রচারে লন্ডনে গিয়েছিলেন এসআরকে। আর সেখানে গোটা একটা দিন ছোট্ট আব্রামের সঙ্গে উপভোগ করেছেন তিনি। টুইটারে শাহরুখ লিখেছেন, ‘লন্ডন সবসময়ই সুন্দর। এখানকার মানুষেরা আমাকে খুব ভালবাসেন। আর এখানে আব্রামের সঙ্গে গোটা একটা দিন কাটাতে পেরে আমার দারুণ লাগছে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।