আবর্জনা স্তূপে সদ্যজাত শিশুকে খুবলে খাচ্ছে শুকর

দীঘা রাস্তা এন এইচ ১১৬ বি এর পাশে মহাকুমার আবর্জনা স্তূপের ভেতর সদ্যজাত শিশুকে খুবলে খাচ্ছিল শুকর। মানুষ বুঝতে পেরে এগিয়ে গিয়ে দেখে বাচ্চাটি মৃত।

স্থানীয় সূত্রে জানা গেছে আজ বিকাল পাঁচটা নাগাদ দীঘা রাস্তা এন এইচ 116 বি এর পাশে মহাকুমার আবর্জনা স্তূপের মধ্যে একটি বস্তা বন্দী সদ্যজাত শিশুকে শুকর খুবলে খাছিলো।এমন সময় স্থানীয় মানুষ দেখতে পায়।কাছে গিয়ে দেখে শিশুটি মৃত।  শুকর তার একটি হাত ছিন্ন ভিন্ন করে দিয়েছে। পর পর জানা জানি হতে মানুষের ভিড় জমতে থাকে।

পুলিশে খবর দেওয়া হলে কাঁথি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা কেনো এমন অমানবিক কাজ করলো? তা কেউ বলতে পারেনা। পুলিশ ঘটনাটি তলিয়ে দেখবে বলে জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।