× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

আপনার শিশু ঘুমাতে চায় না?

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: বড়দের ঘুমের পাশাপাশি শিশুদের ঘুমের ব্যাপারটিও সমান গুরুত্ব দেয়া হয়। যেসব বাচ্চা রাতে ঘুমায় না আর সারা দিন ঘুমিয়ে কাটায়, তাদের মায়েদের বিড়ম্বনা সবচেয়ে বেশি। অথচ কিছু পদ্ধতি অবলম্বন করলে শিশু দিন ও রাতের পার্থক্য দ্রুত বুঝতে পারবে। সে দিনে জেগে থেকে রাতে ঘুমাতেও শুরু করবে। তাই-

• দিনের বেলা ঘরে উজ্জ্বল আলোর ব্যবস্থা রাখুন। বাচ্চার সঙ্গে কথোপকথন চালিয়ে যান, কোনো কাজে ব্যস্ত রাখেন- যাতে দিনে না ঘুমায়।

• দিনের বেলা বাচ্চাকে মিউজিক, টিভি বা অন্য কোনো খেলায় ব্যস্ত রাখা যেতে পারে। দিনের বেলা দৌড়াদৌড়িতে সে ক্লান্ত থাকবে, রাতে ঘুম হবে ভালো।

• দিনের বেলায় শিশুকে একবারে নির্ঘুম রাখতে হবে তা নয়, তবে খুব বেশি যেন না ঘুমায়।

• শিশু দুই থেকে চারবারে এক-দেড় ঘণ্টার ঘুম দিতে পারে। কিন্তু সন্ধ্যা ৬টার পর শিশু যেন না ঘুমায় সেদিকে খেয়াল রাখতে হবে। খেলা, কথা বলায় তাকে ব্যস্ত রাখতে হবে।

• সন্ধ্যা থেকে শিশুকে জাগিয়ে রাখলেও রাত ৮ থেকে ৯টার পর থেকেই শিশুর ঘুমের আয়োজন শুরু করে দিন।

• ঘুমের আগে শিশুকে সর্বশেষ রাত ১০টার দিকে খাওয়াতে চেষ্টা করুন। এরপর শিশু না ঘুমালেও তাকে বিছানায় নিয়ে ঘুমানোর জন্য ছড়া বা গান শোনাতে পারেন।

• এসময় ঘরে শব্দও কম করুন। যাতে নিরিবিলি পরিবেশে তার ঘুম ভালো হয়।

• ঘুমের এসব পদ্ধতি অবলম্বনের সময় খুব কঠোর হওয়া যাবে না। জবরদস্তিও করা উচিৎ নয়।

• প্রতিদিনের এই অভ্যাস বাচ্চার সঠিক ঘুমকে নিশ্চিত করবে।


এ ক্যটাগরির আরো খবর..