ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন ও নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করল প্রতিনিধিদল

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন ও নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করল প্রতিনিধিদল
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন ও নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করল প্রতিনিধিদল

পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও এর নবনির্মিত চ্যান্সেরি ভবন পরিদর্শনে দুই দিনের সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) এবং ইন্সপেক্টর জেনারেল অব মিশন রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছালে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খানের নেতৃত্বে হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা প্রতিনিধিদলটিকে স্বাগত জানান। পরিদর্শনের সময় প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে অর্থ বিভাগের উপসচিব আব্দুল মান্নান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (প্রকল্প) মো. শাফকাত মোশাররফ যুক্ত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদলটি ইসলামাবাদের ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নির্মিত নতুন চ্যান্সেরি কমপ্লেক্সের সার্বিক অবকাঠামোগত অগ্রগতি ও প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। পরবর্তীতে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

দ্বিপক্ষীয় সফর ও প্রশাসনিক পরিদর্শনের স্মৃতি স্মারক হিসেবে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশ হাইকমিশন চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ ও বৈচিত্র্যময় গাছের চারা রোপণ করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা, উপহাইকমিশনার, প্রেস কাউন্সিলর, কাউন্সিলর (কনস্যুলার) ও দূতালয় প্রধান সহ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।