অনুষ্কার দ্বিতীয় প্রজেক্ট

বিনোদন ডেস্ক: প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন অনুষ্কা শর্মা। ‘এন এইচ টেন’ দিয়ে দর্শকদের যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন। থ্রিলারধর্মী ওই ছবিটির পর এ বার সাহস করে দ্বিতীয় প্রজেক্টে হাত দিলেন নায়িকা। তবে এ বার স্বাদ বদল। থ্রিলারের বদলে রোমান্টিক কমেডি ছবি প্রযোজনা করতে যাচ্ছেন আনুষ্কা।

বলিউড এই সুন্দরী নায়িকা জানিয়েছেন, তিন জন নতুন পরিচালকের চিত্রনাট্য থেকে বাছাই চলছে। তবে পরিচালক আনসাই লালের চিত্রনাট্যই নাকি বেশি পছন্দ হয়েছে অনুষ্কার। এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন ভিকি ডোনার খ্যাত আয়ুষ্মান খুরানা। আর নায়িকা? না, সে বিষয়ে এখনও মুখ খোলেননি প্রযোজক। যদিও বলি-মহলে জোর খবর এই ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অনুষ্কাকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।