× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

Kishori
হালনাগাদ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
সাপের কামড়ে মৃত্যু

মাদারীপুরে ডাসারে খালে মাছ  ধরতে গিয়ে ওহাব আলী সরদার(৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ওহাব আলী উপজেলার বালীগ্রাম এলাকার ধুয়াশার গ্রামের বাছের সরদারের ছেলে।
 বুধবার(১৬ অক্টোবর)   সকালে নিহতের পরিবার সুত্রে এ মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
এলাকা ও বাজার সুত্রে জানাগেছে, ওহাব আলী দীর্ঘদিন ধরে তার বাড়ির পাশের পাথুরিয়ারপাড় বাজারে বিভিন্ন মালামালের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি পাথুরিয়ারপাড় খালে একটি ভ্যাশাল দিয়ে মাছ ধরতে নেমে পড়েন। এসময় খালের পানির মধ্যে থাকা একটি বিষাক্ত সাপ এসে তার শরীরের উপর ছোবল দিয়ে পালিয়ে যায়। এতে ওহাব আলী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে চিকিৎসা করাতে না নিয়ে একজন ওঝা এনে তার বাড়িতে বসে ঝাড় ফুক দিয়ে বিষ নামানোর চেষ্টা চালানো হয়। কিন্তু ততক্ষনে ওহাব আলীর সারা শরীলে বিষ ছড়িয়ে পড়ে। এতে করে কয়েক ঘন্টা পরেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
স্থানীয় বাসিন্দা সিরাজ মিয়া  জানান, ওহাব ভ্যাশাল দিয়ে খালে মাছ ধরতে গেলে একটি সাপ এসে তাকে কামড় দেয়।  পরে তার মৃত্যু হয়।
ইউপি সদস্য ওয়াশিম জানান, সাপে কামড়ে ওহাবের মৃত্যু হয়েছে। বিষয়টি দুঃখজনক।


এ ক্যটাগরির আরো খবর..