× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

শুকুর মামুদ স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন

admin
হালনাগাদ: শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি: শনিবার সকাল ১১টায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশে এক যোগে  ভিডিও কনফারেন্সের  মাধ্যমে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন।

সারাদেশে ২০০১টি শিক্ষা প্রতিষ্ঠানে  শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর আওতায় মধুখালী উপজেলার আব্দুর রহমান টেকনিক্যাল কলেজ, শুকুর মাহমুদ স্কুল এন্ড কলেজ এবং আশাপুর সিনিয়র মাদ্রাসা এই  তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আওতায় ডিজিটাল ল্যাব প্রাপ্ত হয়েছে।

ঢাকায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব  প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর  উপজেলার গোপালদীতে অবস্থিত শুকুর মামুদ স্কুল এন্ড কলেজে  প্রাপ্ত শেখ রাসেল ডিজিটাল  ল্যাবের ফলক উন্মচন  করেন  কলেজের অধ্যক্ষ মোঃ নাজির হোসেন মৃধা।

বেলা ১২টায় কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে  কলেজ মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান,উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  আব্দুল আউয়াল আকন, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ ইউনুস আলী মিঠু,রায়পুর ইউনিয়ন  কৃষকলীগ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান ,সাধারন সম্পাদক মোঃ আক্তার হোসেন,অভিভাবক,মোঃ শামসেল মৃধা ও জরিনা বেগমসহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..