× Banner
সর্বশেষ
আগামী ১৫ জুলাই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

‘রেট’ বাড়ালেন পপি!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

ছবির আহমেদ আবিরঃ  হাতে কাজ নেই বললেই চলে। মাঝে মধ্যে দু’একটি নাটকে দেখা যায় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে। তবুও নিজের ‘রেট’ বাড়িয়ে দ্বিগুন করলেন এ অভিনেত্রী।

জানা গেছে, নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য দ্বিগুণ পারিশ্রমিক চান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনি এখন ছবি প্রতি ৮-১০ লাখ টাকা দাবি করছেন। এর আগে পপি ২০১২ সাল পর্যন্ত প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা করে নিয়েছেন। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে দ্বিগুণ পারিশ্রমিক দাবি করায় মিডিয়া অঙ্গনে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

জানা গেছে, পপি তার পারিশ্রমিক বাড়ানোর কারণ হিসেবে ব্যবহার্য দ্রব্যসামগ্রীর দ্বিগুণ মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করেছেন। তাছাড়া তার জনপ্রিয়তার স্থায়ীত্বকাল ও ততধিকবার জতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের কথা স্মরণ করিয়ে দেন। এর আগে ২০১১ সালে তিনি মনতাজুর রহমান আকবরের ‘সবুজ কেন অপরাধী’ ছবিতে অভিনয়ের জন্য ১০ লাখ টাকা দাবি করেছিলেন। সেবারও তাকে নিয়ে মিডিয়া পাড়ায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল।

পরিচালক রফিক শিকদার বলেন, আমার পরিচালিত ‘পদ্মপাড়ের পার্বতী’ (বর্তমানে এর নাম ‘ভোলা তো যায় না তারে’) ছবিতে পপির ৫ লাখ টাকায় অভিনয়ের কথা ছিল। কিন্তু পরে তার কাছে সিডিউল চাইতে গেলে তিনি ১০ লাখ টাকা চেয়ে বসেন। পূর্বের কথা মনে করিয়ে দেয়া সত্ত্বেও ৮ লাখ টাকার নিচে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দেন। তার আকাশছোঁয়া পারিশ্রমিকের দাবিতে আমি হতবাক হয়ে পড়ি। একপর্যায়ে তাকে ছবি থেকে বাদ দিয়ে চিত্রনায়িকা তানহা তাসনিয়াকে নিয়ে এর শুটিং করি। বর্তমানে ছবিটি মুক্তির মিছিলে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পরিচালক বলেন, বর্তমানে চলচ্চিত্রাঙ্গনে খরা চলছে। তাছাড়া পপির ক্যারিয়ারের অবস্থাও ততটা চাঙ্গা নয়। এ সময় এসে এত টাকা দাবি করার বিষয়টি খুবই দুঃখজনক। চলচ্চিত্র বোদ্ধাদের ধারণা, অতিরিক্ত পারিশ্রমিক দাবির কারণেই পপি চলচ্চিত্রাঙ্গন থেকে ছিটকে পড়েছেন। বর্তমানে তার চার-পাঁচটি ছবি মুক্তির মিছিলে রয়েছে। সেগুলোও অনিশ্চয়তার দোলাচলেই দুলছে। সে কারণে পপি এখন ছোটপর্দায় ঝুঁকছেন। সর্বশেষ গত ১ মে পপি অভিনীত প্রয়াত আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘দুই বেয়াইয়ের কীর্তি’ চলচ্চিত্রটি মুক্তি পায়। তাছাড়া তার অভিনীত নারগিস আক্তারের ‘পৌষ মাসের পিরিতি’, ‘শর্টকাটে বড়লোক’, ‘লীলামন্থন’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’ ও জাহিদ হোসেনের ‘জীবন যন্ত্রণা’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..