× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

মেহেরপুরে গুনগত মান সম্পন্ন এবং রপ্তানীযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে আম চাষীদের সাথে মতবিনিময় সভা

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেলায় কোয়ারেন্টাইন রোগ-বালাইমুক্ত গুনগত মানসম্পন্ন এবং রপ্তানীযোগ্য আম উৎপাদনের লক্ষে জেলার প্রকৃত আমচাষীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গতকাল রোববার বেলা সাড়ে ১১ টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, কোয়ারেন্টাইন কর্মকর্তা হাফিজুর রহমান সহ জেলার প্রকৃত আমচাষীরা মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। এসময় বক্তারা বলেন- বাংলাদেশ জুড়ে মেহেরপুর জেলার আমের সুনাম রয়েছে এই আম আমরা মেহেরপুরের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রপ্তানি করতে পারি। ফরমালিন মুক্ত গুনগত মান সম্পন্ন আম পেতে হলে বাগান এবং আম গাছের বিশেষ ভাবে পরিচর্যা করতে হবে। সেই সাথে যখন আম উঠবে তখন সকল চাষীদের সতর্কতার সাথে আমের পরিচর্যা করতে হবে।
ছবি-৫। অতিথিরা কম্বল বিতরন করছেন।


এ ক্যটাগরির আরো খবর..