মুজিবনগরে স্বেচ্ছাসেবক সংগঠন আরশি’র শীতবস্ত্র বিতরন

মেহেরপুর প্রতিনিধি: আরশি স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার বিকেলে মুজিবনগর সংগঠনের নিজস্ব অফিস হল রুমে আনুষ্ঠানিক ভাবে এ শীত বস্ত্র বিতরন করা হয়। আরশি’র নির্বাহী পরিচালক এসএম তুহিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবার উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুর রহমান। আলোচনা শেষে অতিথিগণ তাৎক্ষনিক অর্ধ শতাধিক বৃদ্ধ, শিশু, নারী ও অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।